স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্কুল শিক্ষক স্বামী

১৫ জানুয়ারি ২০২১, ১১:১১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পটুয়াখালীতে অসুস্থ স্ত্রীর মৃত্যুর খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন স্বামীও। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।

মৃত স্বামীর নাম গোলাম মোস্তফা। তাঁর বাড়ি জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে। তিনি ইসাক মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। তাঁর স্ত্রীর নাম কলি বেগম (২০)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে একটি সন্তান প্রসব করেন কলি বেগম। সেখান থেকে ১১ জানুয়ারি বাড়িতে ফেরেন তিনি। এরপর বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর ডাক্তারের পরামর্শে অসুস্থ স্ত্রীর জন্য ফার্মেসীতে ওষুধ কিনতে যান গোলাম মোস্তফা। এ সময় তাকে মোবাইলে স্ত্রীর মৃত্যুর খবর জানালে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, কলি বেগম বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন। পরে ৮টা ১০ মিনিটে তিনি মারা যান।

এদিতে স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাদের পাশাপাশি দুটি কবরে দাফন সম্পন্ন করা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬