বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩৯তম শেখ হাসিনা

০৯ ডিসেম্বর ২০২০, ১১:৩৩ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিশ্বের ৩৯ তম প্রভাবশালী নারী। ২০২০ সালে বিশ্বের প্রভাবশালী এক শ নারীর তালিকা  মঙ্গলবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী। এতে টানা দশমবারের মতো শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।

শেখ হাসিনা গত বছরের তালিকায় ছিলেন ২৯ তম। সেই হিসাবে এবার দশ ধাপ পিছিয়েছেন তিনি। ২০১৮ সালে তাঁর অবস্থান ছিল ২৬ তম। ২০১৭ সালে তাঁর অবস্থান ছিল ৩০ তম।

প্রকাশিত তালিকায় টানা দ্বিতীয়বারের মত দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড।যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কমলা হ্যারিসও এই তালিকায় স্থান পেয়েছেন। তিনি শীর্ষ ক্ষমতাধর নারীদের তালিকায় আছেন তৃতীয় স্থানে।

গতবারের মতই এবারের তালিকায় চতুর্থ স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসপত্নী মেলিন্ডা গেটস আছেন পঞ্চম স্থানে।

নিউজিল্যান্ডের তরুণ প্রধানমন্ত্রী জাসিন্ডা অার্ডান আছেন এবারের তালিকার ৩২তম স্থানে। এ বছর টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।

ক্ষমতাধর নারীদের এই তালিকায় এই উপমহাদেশের রাজনীতিবিদদের মধ্যে আরও আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, তিনি আছেন ৪১তম স্থানে।

শেখ হাসিনাকে ক্ষমতাধর নারীর তালিকায় রেখে ফোর্বস সাময়িকী তার সম্পর্কে লিখেছে, টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনা এবারের মেয়াদে খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন।

‘শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে’।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬