প্রধানমন্ত্রীর চাচী শেখ রাজিয়া নাসের মারা গেছেন

১৬ নভেম্বর ২০২০, ১০:২৮ PM
শেখ রাজিয়া নাসের

শেখ রাজিয়া নাসের © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা শেখ রাজিয়া নাসের মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী রাজিয়া নাসের করোনা আক্রান্ত হয়ে এভারকেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে ছিলেন। রাজিয়া নাসের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এর আগে, ৫ নভেম্বর বার্ধক্যজনিত কারণে রাজিয়া নাসেরকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। এসময় বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময় তার দাদীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬
জায়গা দিলে তার নামে শিক্ষাপ্রতিষ্ঠান করে দেব: শিক্ষামন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬