মাস্ক পরা নিশ্চিত করবে সরকার

১৬ নভেম্বর ২০২০, ০৬:০৯ PM
প্রতীকী

প্রতীকী

রাজধানীতে মাস্ক পরা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর অবস্থানে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে সোমবার (১৬ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব একথা বলেন।

তার আগে প্রধানমন্ত্রী শেখ হসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় অংশগ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনাভাইরাস নিয়ে বলা হয়েছে আরেকটু শক্ত হাতে বিষয়টি মোকাবিলা করতে হবে। সংক্রমণ একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে। সেজন্য আরেকটু সতর্ক হওয়ার জন্য বলা হয়েছে।

শীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কায় মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে খুলনাসহ কয়েকটি জেলায় মাস্ক ব্যবহারে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সময় মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অলরেডি আমরা গতকাল রবিবার (১৪ নভেম্বর) বলে দিয়েছি যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল-এনফোর্সিং এজেন্সি আরেকটু স্ট্রং হয়। আশা করি আগামী দুই থেকে তিনদিনের মধ্যে দেখা যাবে।

চবিতে সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের…
  • ১৮ এপ্রিল ২০২৬
ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬