কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল

১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৭ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ PM
পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থীরা

পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থীরা © ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সময় পাঁচ সপ্তাহের মধ্যে নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। রুটিন প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাবে বলেও জানায় ওই সূত্রটি।

তথ্যমতে, গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন থেকে শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলে; সে হিসেবে বিগত বছরটিতে পাবলিক পরীক্ষাটি নিতে প্রায় দুই মাস সময় লাগে। এতে শিক্ষার্থী ও প্রশাসন সংশ্লিষ্টদের লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। মূলত এই বিষয়টিকে কমিয়ে আনতেই চলতি বছরের পরীক্ষা ৫ সপ্তাহের মধ্যে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রালয়ের সভায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। পাশাপাশি চলতি সপ্তাহে পরীক্ষার রুটিন প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। সভায় শিক্ষামন্ত্রী পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বোর্ড চেয়ারম্যানদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও পরীক্ষার সময় কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেয়া হয়েছে। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পরবর্তী নির্দেশনা ও রুটিন সংগ্রহ করতে পারবে।

এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদনের পর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানানো হয়েছিল। কিন্তু প্রাথমিক সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নতুন করে ২ জুলাই তারিখ তারিখ ঘোষণ করলেন ড. মিলন।

এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হত।

শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now