বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২

১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তামিম মাতুব্বর (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সোহাগ শেখ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের চড়ক ঘুরে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মাদারীপুরের রাজৈর উপজেলার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামে ফিরছিল তামিম। এ সময় শান্তিপুর এলাকায় পৌঁছালে টেকেরহাট এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তামিমসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তামিমকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ সোহাগ শেখ জানান, সড়ক দুর্ঘটনায় আহত তামিমকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই পথেই তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ডাকসু ১১ মাসে যে কাজ করেছে, তা ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম
  • ২১ আগস্ট ২০২৬
অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দেবে এসএমসি
  • ২১ আগস্ট ২০২৬
খুবিতে শুরু হয়েছে ২০তম নৈয়ায়িক আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিয…
  • ২১ আগস্ট ২০২৬
আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
  • ২১ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে সংঘাত ও আধিপত্যের রাজনীতি: ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার…
  • ২১ আগস্ট ২০২৬
মুভি ক্লাবের উদ্যোগে খুবিতে ‘বনলতা সেন’ সিনেমার বিশেষ প্রদর…
  • ২১ আগস্ট ২০২৬