শাহবাগে জড়ো হচ্ছে ৩৫ প্রত্যাশীরা

১৩ নভেম্বর ২০২০, ০৪:০৫ PM
শাহবাগে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ছাত্র কল্যাণ পরিষদের নেতাকর্মীরা

শাহবাগে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ছাত্র কল্যাণ পরিষদের নেতাকর্মীরা © টিডিসি ফটো

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে ‘শেকলবন্দী’ সমাবেশ করতে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টা থেকে শাহবাগে আসতে শুরু করেন তারা।

পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকের কর্মসূচির মাধ্যমে তারা তাদের আগের আল্টিমেটামের বিষয়ে অবস্থান জানাচ্ছেন। এ কর্মসূচির পরেও তাদের দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আলোচনায় মধ্যমে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সংগঠনটি তাদের চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

জ্বালানি ব্যবস্থাপনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে: …
  • ২০ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে রেটোরিক্স বনাম বাস্তবতা: রাজনীতির আয়নায় জনস্…
  • ২০ এপ্রিল ২০২৬
কেন যুক্তরাষ্ট্রে শান্তি বৈঠকে যাবে না ইরান, ৫ কারণ জানাল ত…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা থেকে উধাও সাড়ে ৪ লাখ শিক্ষার্থী!
  • ২০ এপ্রিল ২০২৬
ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬