ঘরে বসে পড়ালেখা চালিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

১৮ অক্টোবর ২০২০, ০১:১৭ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

করোনা মহামারি থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তোমরা আদর্শ সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। করোনার মাঝেও ঘরে বসে পড়ালেখা চালিয়ে যেতে হবে। দেশের সেবায় নিজেদের উপযোগী করে গড়ে তুলবে। এটাই তোমাদের কাছে আমাদের চাওয়া।’

আজ রোববার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের মতো মানুষ হবে। নিজেদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলবে।’

তিনি বলেন, ‘করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, এটা শিশুর জন্য কষ্টকর। হয়তো এ অবস্থা থাকবে না। তাদের বলব, ঘরে বসে পড়াশোনা করতে। যে যা করতে পারে সেটাও তাদের করতে হবে, যেন স্কুল যখন খোলে তখন তারা সবকিছুই করতে পারে। অভিভাবকদের বলব, যার যার ছেলেমেয়ের এক্সারসাইজ ও খেলার ব্যবস্থা করতে পারে, সেদিকে খেয়াল রাখতে। সবাই যেন সুরক্ষা মেনে চলেন।’

এ সময় লাইভে মাস্ক না পরার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মাস্ক পরে বলছি না, কারণ আমার এখানে কেউ নেই। যারা আছে তারা অনেক দূরে। বেশি লোক থাকলে সেখানে মাস্ক পরি। সবাইকে বলব, মাস্ক পরে থাকতে হবে।’

গোপালগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন
  • ১৫ এপ্রিল ২০২৬
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬