বাসচাপায় মা-ছেলের পর এবার মারা গেল মেয়েও

২২ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৪ PM
নিহতের স্বজনদের আহাজারি

নিহতের স্বজনদের আহাজারি © সংগৃহীত

গোপালগঞ্জে বাস চাপায় মা ছেলের পর এবার মারা গেল মেয়েও। আহত হয়েছেন স্বামীসহ আরো দু'জন। এ ঘটনায় ঘাতক বাসের সুপার ভাইজারকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিয়ানি উপজেলার তিলছড়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে স্ত্রী মীরা বেগম, সাত বছরের মেয়ে জামিলা খানম, ৮ মাসের ছেলে আলী ও ভাতিজি শোভাকে নিয়ে ফলসি গ্রামে ফিরছিলেন ভ্যান চালক রফিক কাজি।

পথে ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় পৌঁছালে বৈশাখী পরিবহনের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ৮ মাসের শিশু আলী। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান মা মীরা।

এ ঘটনার একদিন পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়ে জামিলা।

নিহত মীরা বেগমের ভাই বাদী হয়ে কাশিয়ানি থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে ঘাতক বাসের সুপার ভাইজার রিপন শেখকে গ্রেফতার করে পুলিশ। তবে পলাতক রয়েছে চালক।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬