৪৬ কোটি শিশুর অনলাইনে ক্লাস করার সামর্থ্য নেই

২৭ আগস্ট ২০২০, ০৮:৪০ PM

© ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে চলছে শিক্ষা কার্যক্রম। তবে অনলাইনের এ ক্লাসে বিশ্বের মোট শিশু শিক্ষার্থীর এক-তৃতীয়াংশেরই অংশগ্রহণের সামর্থ্য নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল বিষয়ক অঙ্গ সংস্থা ইউনিসেফ।

বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন ক্লাসের প্রয়োজনীয় সরঞ্জামাদি কেনার সক্ষমতা না থাকায় প্রায় ৪৬ কোটি ৩০ লাখ শিশু ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না। ফলে এসব শিশুর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এতে বলা হয়েছে, যেসব শিশু ভার্চুয়াল মাধ্যমে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার সামর্থ্য নেই তাদের মধ্যে ছয় কোটি ৭০ লাখ পূর্ব ও দক্ষিণ আফ্রিকার। পাঁচ কোটি ৪০ লাখ শিশু পশ্চিম ও সেন্ট্রাল আফ্রিকার, আট কোটি শিশু প্রশান্ত মহাসাগরীয় ও পূর্ব এশিয়া অঞ্চলের, তিন কোটি ৭০ লাখ শিশু মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার, ১৪ কোটি ৭০ লাখ শিশু দক্ষিণ এশিয়ার এবং এক কোটি ৩০ লাখ শিশু লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের।

ইউনিসেফ নির্বাহী পরিচালক হেনরিয়েত্তা ফোরে বলেন, মাসের পর মাস অনেক শিশুর শিক্ষা কার্যক্রম পুরোপুরিভাবে ব্যাহত হওয়াটা বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। এর প্রতিক্রিয়া আগামী কয়েক দশকজুড়ে অর্থনীতি ও সমাজে অনুভব করা যাবে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence