করোনা পজিটিভ শনাক্তের পরদিনই প্রধানমন্ত্রীর সামনে ডাক বিভাগের ডিজি

১৮ আগস্ট ২০২০, ০৬:০১ PM

© সংগৃহীত

করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরের দিনই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে গিয়ে দাঁড়িয়েছেন ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র (এসএস ভদ্র)।

জানা গেছে, ডাক বিভাগের মহাপরিচালক গত ১২ আগস্ট করোনা পরীক্ষা করান। ১৩ আগস্ট তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। আর ১৪ আগস্ট জাতির জনকের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, ডেটা কার্ড উন্মোচন ও বিশেষ খামের উদ্বোধনী কাজে গণভবনে যান তিনি।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবিতে দেখা গেছে, মুখে সাধারণ একটি সার্জিক্যাল মাস্ক পড়ে এবং একটি ক্যাপ মাথায় দিয়ে অন্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আছেন এসএস ভদ্র। তবে কথা বলার সুবিধার জন্য প্রধানমন্ত্রীর মুখের মাস্কটি নামানো ছিল।

এ বিষয়ে কথা বলতে সুধাংশু শেখর ভদ্রের মোবাইল নম্বরে একাধিকবার কল এবং খুদেবার্তা পাঠিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সুধাংশু শেখর ভদ্র (এসএস ভদ্র) এর করোনা পরীক্ষার রিপোর্ট

 

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬