করোনায় আরও ৫৫ জনের মৃত্যু, শনাক্ত ৩০২৭

০৭ জুলাই ২০২০, ০২:২৮ PM

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ১৫১ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৭ জন করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছে। সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনের।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৯৫৩ জন। সব মিলিয়ে সুস্থ ৭৮ হাজার ১০২ জন।

গতকাল সোমবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ২০১ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৪ জন। গত ৮ মার্চ দেশে করোনায় প্রথম ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ব্রিফিংয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি নমুনা। দেশে ৭৪টি ল্যাবের (পরীক্ষাগার) পরীক্ষার ফল পাওয়া গেছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। আগের দিন অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, বন্যাকবলিত এলাকার মানুষ টিউবওয়েলের পানি বা নিরাপদ পানি ব্যবহার করবেন। বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে খাবার ঢেকে রাখবেন। বাসি খাবার খাবেন না

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬