করোনায় সকালে ছেলের মৃত্যু, বিকেলে মারা গেলেন মা

০৩ জুলাই ২০২০, ০২:৪৪ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চাঁদপুরে মফিজুর রহমান মিজি (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এদিকে ছেলের মৃত্যু শোক সইতে না পেরে ওইদিন বিকেলেই মফিজুরের মাও মারা যান।

জানা গেছে, হাইমচর উপজেলার আলগী (উত্তর) ইউনিয়নের উত্তর আলগী গ্রামের বাসিন্দা মো. মফিজুর রহমান মিজি। পেশায় তিনি একজন ব্যবসায়ী। কয়েকদিন ধরে তিনি করোনার বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। নমুনা পরীক্ষা দেয়ার পর বুধবার তার রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।

এদিকে ছেলের মৃত্যু শোকে বৃহস্পতিবার বিকেলেই মারা যান তার বৃদ্ধা মা সুফিয়া বেগম (৬৫)। মফিজুরের মা’র করোনা ছিল না। উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, মফিজুর রহমান মিজি করোনায় আক্রান্ত ছিলেন। তার মা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এ জন্য নমুনা সংগ্রহ করা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে ছেলের পাশেই মাকে দাফন করা হয়েছে।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬