দেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১১৪

০৩ জুলাই ২০২০, ০২:৩১ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ১ হাজার ৯৬৮ জনে। এ সময় নতুন করে ৩ হাজার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে করোনা শনাক্ত হলো ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জনের।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অনলাইনে তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে জানানো হয় নতুন করে মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ১০ জন নারী। গতকাল বুধবার দেশে করোনায় সংক্রমিত ৪ হাজার ১৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৮ জন। ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিন ১৮ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩৪৬টি নমুনা। দেশে ৬৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, এখন থেকে সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ফি দিতে হবে। বুথ থেকে নমুনা সংগ্রহ করলে বা হাসপাতালে ফি ২০০ টাকা। আর বাড়ি থেকে সংগ্রহ করলে ৫০০ টাকা ফি দিতে হবে।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬