২৪ ঘণ্টায় আরও ২৩২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

০২ মে ২০২০, ০৭:১৫ PM

© ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩২ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর বিপরীতে সুস্থ হয়ে ৫৭ জন পুলিশ বাড়িতে ফিরে গেছেন। শনিবার (২ মে) দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সদরদপ্তরের ওই বার্তায় জানানো হয়েছে, এ পর্যন্ত ৭৪১ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি। করোনা আক্রান্ত সন্দেহে আরও ১৭৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় এক হাজার ২৫০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী উপমহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা বলেন, ‘দেশের জনগণের জন্য পুলিশ সদস্যরা প্রথম থেকেই এ ভাইরাস মোকাবিলা কাজ করছেন। তারা নিজেদের জীবনবাজী রেখে জনসেবা করে যাচ্ছেন। ফলে পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন। দায়িত্ব পালন করতে গিয়ে যে পুলিশ সদস্যরা মারা যাচ্ছেন তাদের পরিবারকে যেন আর্থিকভাবে অসুবিধার সম্মুখীন হতে না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬