হাসপাতালের বিল দিতে না পেরে ২৫ হাজার টাকায় সন্তান বিক্রি

০২ মে ২০২০, ০২:৫৮ PM

© সংগৃহীত

হাসপাতালের বিল পরিশোধ না করতে পেরে সদ্য জন্ম দেয়া সন্তানকে ২৫ হাজার টাকায় বিক্রি করেছিলেন শরীফ-কেয়া দম্পতি। বিল মিটিয়ে সন্তান ছাড়াই বাড়ি ফেরেন তারা। শুক্রবার (১ মে) গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন। ঘটনার সত‌্যতা জানতে পেরে তড়িৎ পদক্ষেপ নেন তিনি। নিজেই টাকা পরিশোধ করে সন্তানকে তার মার কোলে ফিরিয়ে দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু লাইচ মো. ইলিয়াস জিকু জানান, গত ২১ এপ্রিল গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় সেন্ট্রাল হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হন কেয়া খাতুন (২০)। ওই দিন সিজারের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন। এটি কেয়া খাতুন ও শরীফ হোসেন দম্পতির প্রথম সন্তান। হাসপাতালে ১১ দিন ভর্তি থাকায় বিল আসে ৪৭ হাজার টাকা। হাসপাতালের এ বিপুল পরিমাণ বিল স্বামী শরীফের পক্ষে পরিশোধ করা সম্ভব ছিল না।

পরে মা কেয়া খাতুন ও তার স্বামী শরীফ হাসপাতালের বিল দিতে না পারায় নিজের সন্তানকে প্রতিবেশী এক নিঃসন্তান দম্পতির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন। সন্তান বিক্রির টাকা দিয়ে তিনি হাসপাতালের বিল পরিশোধ করেন। শুক্রবার তারা সন্তানকে বিক্রি করে দিয়ে নগরীর কাশিমপুর এলাকার এনায়েতপুরে তাদের বাড়িতে চলে যান।

পরে বিষয়টি পুলিশের এডিশনাল আইজির (এসবি) মাধ্যমে খবর পান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন। কমিশনার বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নিজেই হাসপাতালের বিল পরিশোধ করে দিয়ে ওই নবজাতক ছেলেটিকে তার মা-বাবার কোলে ফিরিয়ে দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। বর্তমানে মা এবং ছেলে সুস্থ আছে।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬