গোপালগঞ্জে ১০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

১৬ এপ্রিল ২০২০, ০৪:৫৩ PM

© সংগৃহীত

গোপালগঞ্জে নতুন করে আরো সাত পুলিশ সদস্য করোনাভাইরাসে আাক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১০ জন পুলিশের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া জেলায় এখন পরযন্ত ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ। তিনি জানান, আক্রান্ত ১৭ জনের মধ্যে অধিকাংশই নারায়নগঞ্জ থেকে এসেছেন। এ পর্যন্ত জেলা থেকে মোট ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৬৭ জনের পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।

জানা গেছে, গত ৬ এপ্রিল মুকসুদপুর থানার এক পুলিশ সদস্য জ্বরে পড়লে ছুটি নিয়ে মানিকগঞ্জের শিবালয়ে গ্রামের বাড়িতে যান। নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তিনি করোনা ‘পজিটিভ’ হন। এরপর ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) থানার ৬০ জনের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁদের মধ্য থেকেই ১০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, মুকসুদপুরের ১০ পুলিশ সদস্য ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার তিনজন, টুঙ্গিপাড়া উপজেলার তিনজন এবং কোটালীপাড়া উপজেলার একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিদের উপজেলা পর্যায়ের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬