প্রয়োজন ছাড়া মোটরসাইকেল নিয়ে বের হলেই পুলিশের সঙ্গে ৮ ঘণ্টা ডিউটি

১৫ এপ্রিল ২০২০, ০৭:০২ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় এর বিস্তার রোধের দিকেই গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর সেজন্য বিশ্বের প্রায় সকল দেশ করোনা প্রতিরোধে লকডাউন পন্থায় হাঁটছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। পুরো দেশ জুড়েই চলছে লকডাউন।

লকডাউন চললেও সাধারণ মানুষ বের হচ্ছেন রাস্তায়। ফলে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েই যাচ্ছে। তবে এটি রোধে ব্যতিক্রমধর্মী ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার ম‌হিবুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলেই তাদের পুলিশের সঙ্গে ৮ ঘণ্টা ডিউটি দিতে হবে।

গতকাল মঙ্গলবার ‘পু‌লিশ সুপার, কু‌ড়িগ্রাম’ নামে ফেসবুক পে‌জে পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন। পোস্টে তিনি লিখেন- আগামীকাল থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদের আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারে ভিড় নিয়ন্ত্রণ ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন? কি করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬