ত্রাণ চোরদের আইনের আওয়তায় আনার নির্দেশ আইজিপির

১২ এপ্রিল ২০২০, ০৯:৩১ PM
আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী © ফাইল ফটো

ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না জানিয়ে ত্রাণ চুরি বা অনিয়মকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রবিবার (১২ এপ্রিল) বিকেল এক ভিডিও কনফারেন্সে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে আইজিপি এ নির্দেশনা দেন।

জাবেদ পাটোয়ারী বলেন, বর্তমান পরিস্থিতিতে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধ বেড়ে যেতে পারে। পারিবারিক সহিংসতা বাড়তে পারে। কোনোভাবেই যেন এ ধরনের অপরাধ বাড়তে না পারে সেদিকে পুলিশকে নজরদারি বাড়াতে হবে।

আইজিপি বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে যেসব স্থানে লকডাউন করা হয়েছে, তা সঠিকভাবে মেনে চলতে হবে। জনগণকে ঘরে থাকতে হবে। বাইরে আড্ডা দেয়া বন্ধ করতে হবে। ত্রাণ বিতরণের সময় অবশ্যই সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে হবে।

বিরাজমান করোনা পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে অসহায় ও দুঃস্থ মানুষদের ত্রাণ দেয়ার ক্ষেত্রে পুলিশের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণের জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান আইজিপি।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬