বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
আজ বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
এছাড়া সিআইডির প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র্যাবের মহাপরিচালক (ডিজি) নিযুক্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
