পরিবহন শ্রমিকদের মাঝে নিজেদের রেশন বিতরণ করল পুলিশ

০৩ এপ্রিল ২০২০, ০৯:০৬ AM

© সংগৃহীত

নিজেদের রেশনের চাল পরিবহন শ্রমিকদের দিয়েছে বরগুনা জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বরগুনার তিন শতাধিক পরিবহন শ্রমিকের মাঝে নিজেদের রেশনের ৩০ কেজি করে চাল বিতরণ করেছে তারা। জেলার টাউন হল বাসস্ট্যান্ডে এসব খাদ্য সহায়তা করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন।

এ ব্যাপারে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, মুজিব বর্ষে আমরা অঙ্গীকার করেছিলাম পুলিশ হবে জনতার। এ স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা সরকারি চাকরি করি। তাই সবাই বেতন পাচ্ছি। কিন্তু আমাদের তৎপরতায় শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। তাই আমরা তাদের পাশে দাঁড়াতে এ উদ্যোগটি নিয়েছে। এই সংকটময় মুহূর্তে বরগুনা জেলা পুলিশের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬