প্রধানমন্ত্রীর ভাড়া মওকুফের খবর গুজব, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

০২ এপ্রিল ২০২০, ১০:৩৩ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়াসহ বিভিন্ন বিল মওকুফের একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ ধরণের তথ্য সম্পূর্ণ গুজব বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচীব  ইহসানুল করীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত যে গুজব টি ফেসবুকে ভাইরাল করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট।

এতে বলা হয়েছে, যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পড়ে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গৃহীত পদক্ষেপ নিজেই অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬