পুলিশ সদস্যদের বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণের নির্দেশ আইজিপির

২৮ মার্চ ২০২০, ০৫:৫০ AM
আইজিপি মো. জাবেদ পাটোয়ারী

আইজিপি মো. জাবেদ পাটোয়ারী © সংগৃহীত

দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করার নির্দেশ দিয়েছেন আইজিপি মো. জাবেদ পাটোয়ারী। বৃহস্পতি ও শুক্রবার তিনি ব্যক্তিগতভাবে ইউনিট কমান্ডারদের এ বিষয়ে বার্তা দিয়েছেন বলে জানা গেছে।

ওই বার্তায় বলা হয়েছে, ‘জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সকল জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।’

পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকেও ২৬ ও ২৭ মার্চ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের চলাচল নির্বিঘ্ন মাঠপর্যায়ে পুলিশকে বার্তা দেওয়া হয়। বলা হয়, ‘দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভুলবশত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত অসম্মানজনক ও বেদনাদায়ক।’ এ ধরনের ঘটনা বাড়তে থাকলে জরুরি সেবার সঙ্গে যুক্ত মানুষ সেবা দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবেন। যাঁরা জরুরি সেবায় নিয়োজিত তাঁদের বিশেষ পরিচয়পত্র, বিশেষ জ্যাকেট ও ব্যক্তিগত গাড়িতে লাগানোর জন্য বিশেষ স্টিকার দেওয়ারও সুপারিশ করেছে মিডিয়া ও জনসংযোগ বিভাগ।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাস্তাঘাটে চলাচল সীমিত করার সরকারি নির্দেশ রয়েছে। এ নির্দেশ বাস্তবায়নে মাঠে আছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নির্দেশ বাস্তবায়নে জনগণকে পিটুনি দেওয়ার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এমনকি জরুরি সেবায় যারা নিয়োজিত তাঁরাও কোথাও কোথাও হেনস্তার শিকার হন।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬