পুলিশের সহযোগিতায় মায়ের কোল ফিরে পেল আনিসা-লামিয়া

০৪ মার্চ ২০২০, ০৫:৫৯ PM

© টিডিসি ফটো

রাজধানীর বনানী থানার মহাখালী ক্রসিংয়ের মসজিদের সামনে হারিয়ে গিয়েছিল দুই বছরের ছোট্ট আনিসা ও চার বছরের লামিয়া। পরে পুলিশের সহযোগিতা ও দায়িত্বশীলতায় মা-বাবাকে খুঁজে পায় তারা।

জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পৌনে ৩ টার দিকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ইস্রাফিল মিয়া ও সার্জেন্ট আহম্মেদ শরীফ লাম ডিউটি করছিলেন মহাখালী ক্রসিংয়ে। ব্যস্ততম সড়কে দুটি শিশুকে কাঁদতে দেখে এগিয়ে যান তারা। আশপাশে তাদের কোনো অভিভাবককে খুঁজে না পেয়ে তাদের মহাখালী ট্রাফিক বক্সে নিয়ে যান।

আনিসা ও লামিয়া নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারছিলেন না। তাই অন্য কোনো উপায় না পেয়ে ঊর্ধ্বতন পুলিশের সহযোগিতায় ও পরামর্শে মহাখালী এলাকায় সহকারী পুলিশ কমিশনার সুবীর রঞ্জন দাস ও টিআই মো. দেলোয়ার হোসেনের সহযোগিতায় বিভিন্ন মসজিদে, বাস টার্মিনালে ইনগেট আউটগেটে হ্যান্ড মাইক এবং বড় মাইকের মাধ্যমে ব্যাপক প্রচার চালায়। প্রায় ২ থেকে ৩ ঘণ্টা পর লামিয়ার মা পথচারীর মাধ্যমে জানতে পারে মহাখালী ট্রাফিক বক্সে দুটি হারিয়ে যাওয়া শিশু পুলিশের হেফাজতে আছে।

পরে তিনি পুলিশ বক্সে এসে তার মেয়েকে চিনতে পারে। তার মাধ্যমে অপর আনিসার বাবাকে আনা হয়। তারা নিকেতন বাজার গেট এলাকায় বসবাস করে। তাদের কে দেখে বাচ্চা দুটি চিনতে পারে। পরবর্তীতে শিশু দুইটিকে তাদের অভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া শিশু সন্তান ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুদের অভিভাবকরা।

এ সম্পর্কে সার্জেন্ট আহম্মেদ শরীফ লাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আসলে পুলিশের দায়িত্বই হচ্ছে ভালো কাজ করা বা মানুষের উপকার করা। দায়িত্বরত অবস্থায় সারাক্ষণই আমরা তা করে থাকি। সব সময় হয়তো সব কিছু কেউ জানতেও পারেনা। তবে এরকম কাজ করতে পারলে অনেক আনন্দ পাই। আমাদের কোন কাজে যদি কারো মুখে সামান্য হাসি ফোটে তাতেই আমরা ধন্য।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬