কেড়ে নিল বাংলাদেশের পতাকা, করেনি করমর্দন

১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৫ AM

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। ভারতের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডার্ক লুইস পদ্ধতিতে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ৪২.১ ওভারে ১৭০ রান করে ৩ উইকেটের জয় তুলে নেয় টাইগার যুবারা।

এদিকে, শিরোপা হাত ছাড়া হওয়ায় মেজাজ হারিয়ে ফেলে ভারতীয় একজন ক্রিকেটার। প্রতিপক্ষের উদযাপন সহ্য করতে না পেরে ওই ভারতীয় খেলোয়াড় বাংলাদেশের এক খেলোয়াড়ের কাছ থেকে কেড়ে নেন লাল-সবুজের পতাকা।

এমনকি ম্যাচের পরপরই ভারতীয়রা ভদ্রতাসূচক করমর্দনও করেননি। পরে অবশ্য পরিস্থিতি ঠান্ডা হলে আনুষ্ঠানিকতা মেনে করমর্দন করেন তারা। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের যুবারা দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে। বাংলাদেশ এক ফাইনাল ছাড়া কোনো ম্যাচেই প্রতিপক্ষকে সুযোগও দেয়নি। হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন।

কেননা গ্রুপপর্বে একটি ম্যাচে জয় পায়নি বাংলাদেশ, আবার হারেওনি। পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে ওই ম্যাচটি হারলেও বাদ পড়ার সম্ভাবনা ছিল না বাংলাদেশের। কেননা গ্রুপপর্বে আগের দুই ম্যাচে জিম্বাবুয়ে আর স্কটল্যান্ডকে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছিল তারা।

প্রথমবারের মতো এ ফরম্যাটে অপরাজিত থেকেই ফাইনালে ওঠে বাংলাদেশ। আর অপরাজিত থেকেই জিতেছে শিরোপা। এছাড়া ২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশ।

ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক …
  • ১২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা গড়াল দ্বিতীয় দিনে
  • ১২ এপ্রিল ২০২৬
close