ধর্ষককে ধরতে পুলিশের সব ইউনিট কাজ করছে: আইজিপি

০৭ জানুয়ারি ২০২০, ০৩:৫৫ PM
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী © ফাইল ফটো

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীকে ধরতে পুলিশের সবগুলো ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ধর্ষণের ঘটনার তদন্ত বাংলাদেশ পুলিশের এক নম্বর অগ্রাধিকার বলেও জানান তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজ বিতরণ’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সময় বেঁধে দিয়ে তদন্ত করা যায় না মন্তব্য করে তিনি বলেন, কোনো ঘটনা একঘণ্টার মধ্যেই বের করা সম্ভব হয়। আবার কোনও কোনও ঘটনার তদন্ত শেষ করতে সময় লাগে। দেখতে হবে আমরা আন্তরিকতার সহিত কাজ করছি কি না। বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬