একথা সেকথা জোড়া মেরে নুরকে হাস্যকর অপবাদ

০৫ ডিসেম্বর ২০১৯, ০৯:১৫ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের নুরের পদত্যাগ দাবিতে তার কক্ষে তালা ঝুলিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ। এর আগে তারা ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করে। বুধবার দুপুরে ডাকসু ভবনের সামনে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের নেতৃত্বে এ মানববন্ধন হয়। সম্প্রতি নুরের ফাঁস হওয়া একটি ফোনালাপের জেরে এসব কর্মসূচী পালন করে সংগঠনটি। পরে তারা দল বেঁধে ভিপির কক্ষে তালা দেয়।

এদিকে তালা ঝুলানোর বিষয়টি নিয়ে সরগরম ফেসবুক। তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।

তিনি লিখেছেন, ‘‘বুঝলাম না ডাকসু ভিপি নুরের অপরাধটা কি? একথা, সেকথা জোড়া মেরে, ইচ্ছে মতো ব্যখ্যা দিয়ে তার নামে হাস্যকর অপবাদ দেয়ার চেষ্টা চলছে কেন? তার প্রতিবাদী কণ্ঠ চেপে ধরার জন্য?

লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় দেশ থেকে, ব্যাংক খালি করে দেয়া হয় টাকা মেরে, বালিশ, বস্তা, ইট-সুড়কি কেনা হয় আজব অংকে - সেসব নিয়ে একটা কথা না। সারাক্ষণ চেষ্টা শুধু নুরদের নামে কালিমা লেপনে। নিন্দা জানাই এ অপচেষ্টার!’

ট্যাগ: ডাকসু
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬