খালের ওপর ‘এতিম’ সেতু, দেখতে আসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২৫ মার্চ ২০২৬, ১২:৫১ AM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ১২:৫৩ AM
সংযোগ সড়কবিহীন সেতু

সংযোগ সড়কবিহীন সেতু © টিডিসি ফটো

চাঁপাইনবাবগঞ্জ সদরের কাচরার খালে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও নির্মিত হয়নি সংযোগ সড়ক। দেড় বছর ধরে ‘এতিম’ এই সেতুটি দেখতে আগামীকাল বুধবার (২৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ আসছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে নরেন্দ্রপুর কাচরার খালের ওপর নির্মিত সেতুটি সংযোগ সড়ক না থাকায় প্রায় দেড় বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬০ মিটার দীর্ঘ এই সেতুটির কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন। 

এতে আরও বলা হয়, সেতুটি পরিদর্শনে আগামীকাল ২৫ মার্চ (বুধবার) বেলা ১১.৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জে আসছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। প্রতিমন্ত্রীর সেতু পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬