জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ পেছাল

০৪ জানুয়ারি ২০২৬, ১২:২৯ PM
বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী © সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোর-এ ‘জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) নিয়োগ ২০২৬’-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত উল্লিখিত নিয়োগ পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অর্থাৎ ডিসেম্বর ২০২৫ মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা সম্ভব হয়নি। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, এই ফলাফল আগামী জানুয়ারি ২০২৬ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর তা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট (https://www.army.mil.bd) এবং ভেরিফাইড ফেসবুক পেজে দেখতে পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট সকলকে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোতে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬