ডাক্তার না হয়েও এমবিবিএস যিনি

২১ এপ্রিল ২০১৯, ১০:১৪ PM

© সংগৃহীত

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় এমবিবিএস পাস না করে কাগজপত্রে এমবিবিএস লেখার অপরাধে একজন প্রাইভেট ক্লিনিকের মালিককে পাঁচ হাজার টাকা এবং ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

রোববার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন। ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ সময় উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা বলেন, কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডের ইসলামী প্রাইভেট হাসপাতালের মালিক সুমন হোসেন এমবিবিএস পাস না করে নিজের নামের আগে এমবিবিএস ব্যবহার করতেন। দীর্ঘদিন যাবৎ তিনি এভাবে তার ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া শহরের বাসস্ট্যান্ড এলাকায় সুমন ক্লিনিকে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। নামের আগে এমবিবিএস ব্যবহার করায় ইসলামী প্রাইভেট হাসপাতালের মালিক সুমন হোসেনকে পাঁচ হাজার টাকা ও ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে সুমন ক্লিনিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক …
  • ১২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা গড়াল দ্বিতীয় দিনে
  • ১২ এপ্রিল ২০২৬
close