মাইলস্টোন ট্রাজেডি

যুক্তরাজ্যের জরুরি চিকিৎসক দল ঢাকায়

০৯ আগস্ট ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসা দল

যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসা দল © সংগৃহীত

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসা দল (ইউকে ইএমটি) ঢাকায় এসেছে। শনিবার (৯ আগস্ট) ব্রিটিশ হাই কমিশন, ঢাকা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নয় সদস্যের এই দলে সংক্রামক রোগ বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসক, ইনফেকশন কন্ট্রোল নার্স ও পুনর্বাসন বিশেষজ্ঞ রয়েছেন। তারা আগামী তিন সপ্তাহ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কাজ করে আহত শিক্ষার্থীদের জরুরি সেবা ও পুনর্বাসনে সহায়তা করবেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, এই দুঃখজনক ঘটনায় যুক্তরাজ্য গভীর সহানুভূতি জানায়। আমরা আমাদের সহায়তা বাড়াতে চাই। ইউকে চিকিৎসক দলের বিশেষায়িত সেবা আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থ করে তুলতে ভূমিকা রাখবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬