মাইলস্টোন ট্রাজেডি

বিকৃত হয়ে যাওয়া ছয় মরদেহের পরিচয় শনাক্ত

২৪ জুলাই ২০২৫, ০৪:৪৭ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৭:০৬ PM
মাইলস্টোন ট্রাজেডি

মাইলস্টোন ট্রাজেডি © সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ছয়টি মরদেহের পরিচয় শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীক্ষা-নিরীক্ষার পর এসব নমুনার মাধ্যমে পাঁচটি মরদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির ফরেনসিক ইউনিটের ডিআইজি মো. জামশের আলী। 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় গত দুইদিনে বিকৃত হয়ে যাওয়া পাঁচ মরদেহ বা দেহাবশেষ থেকে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিভাগ। কিছুক্ষণ আগে ৫ জনের পরিচয় শনাক্ত করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বুধবার (২৩ জুলাই) বিকেল পর্যন্ত বিকৃত হয়ে যাওয়া ৬ লাশ (দেহাবশেষ) শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে (সিআইডি)। তথ্যটি নিশ্চিত করেন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসপি) শম্পা ইয়াসমিন।

শম্পা ইয়াসমিন জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা ছয় মরদেহ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর বিপরীতে সিআইডিতে এসে এখন পর্যন্ত ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা দিয়ে গেছেন। তাদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও রয়েছেন।

 

 



রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের তালিকা প্রকাশ
  • ০৭ আগস্ট ২০২৬
রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র
  • ০৭ আগস্ট ২০২৬
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ, বসবে অ্যান…
  • ০৭ আগস্ট ২০২৬
নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটন কর্মীর মরদেহ উদ্ধার 
  • ০৭ আগস্ট ২০২৬
ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের জন্য আসছে সুখবর
  • ০৭ আগস্ট ২০২৬
মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পা…
  • ০৭ আগস্ট ২০২৬