বিএনপি নেতার বাড়ির দেয়ালে 'জয় বাংলা', স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজন

পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজন © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদের বাড়ির সামনের দেয়ালে 'জয় বাংলা' লেখার অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারি মুন্সি নজরুল ইসলাম সুজনের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার (১৫ ডিসেম্বর) রাতে শহরের পাঠানপাড়া থেকে সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেন হারুনুর রশিদ। 

হারুনুর রশিদ বলেন, 'গতরাতে আমার বাড়ির সামনের দেয়ালে জয়বাংলা লিখেছে মাদকাসক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা। গতরাতেই পুলিশ তাকে আটক করেছে। আমি ধন্যবাদ জানাই পুলিশ ভাইদের।'  

তিনি আরও বলেন, 'নেশা করে মদ খেয়ে চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ বছর শহীদ মিনার অপবিত্র করেছে। আর তাদের নেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এসব জুলুম অত্যাচার থেকে রক্ষার জন্য ছাত্রসমাজ জেগে উঠেছে এবং বাংলাদেশকে বৈষম্যবিরোধী একটি সোনার বাংলাদেশ উপহার দিয়েছে। তাই এ বিজয়কে অক্ষুণ্ন রাখতে হলে শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে।'   

তবে 'জয় বাংলা' লেখার অভিযোগে সুজনকে আটক করার বিষয়টি অস্বীকার করেছন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন। 

তিনি বলেন, 'চাঁপাইনবাবগঞ্জ শহরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সব নেতারা আত্মগোপনে থাকলেও প্রকাশ্যে ঘোরাফেরা করায় পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।'

বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬