আয়নাঘর থেকে মাইকেল চাকমার মুক্তি 

০৭ আগস্ট ২০২৪, ০২:৫৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM

© সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। 

আজ বুধবার ( ৭ আগষ্ট) তিনি এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মাইকেল চাকমাকে পাওয়া গেছে আয়নাঘর থেকে। ওর বন্ধুদের কাছে দিয়ে গেছে। অনময় চাকমা তার সাথে আছেন। তিনি ফোনে নিশ্চিত করেছেন’। 

এর আগে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমাকে অবিলম্বে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। এ দাবি করেছেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠন ও কয়েকটি বামপন্থী রাজনৈতিক দলের নেতারা। তাঁদের অভিযোগ, প্রতিবাদী কণ্ঠ তথা পার্বত্য চট্টগ্রামসহ দেশে ক্রমবর্ধমান আন্দোলন স্তব্ধ করতেই রাষ্ট্রীয় কোনো সংস্থা মাইকেল চাকমাকে তুলে নিয়েছে।

গত বছরের ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে মাইকেল চাকমা নিখোঁজ হন বলে তাঁর পরিবার ও সংগঠনের অভিযোগ।

শখে বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬