দুস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

২০ এপ্রিল ২০২৩, ১১:৫০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ © সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বরিশালে শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে ৫০০ দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশন এবং বরিশাল এরিয়া পটুয়াখালী, বরিশাল, বরগুনা, গোপালগঞ্জ, ঝালকাঠি, পিরোজপুর এবং বাগেরহাট জেলার তিন হাজার গরিব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়। ওই পরিকল্পনার অংশ হিসেবে ১৯ এপ্রিল পটুয়াখালীর ইটবাড়ীয়া এবং গোপালগঞ্জ সদরের কাঠি ইউনিয়ন বাজারে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী।

খাদ্য সামগ্রী বিতরণের সময় সামরিক ও অসামরিক কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিবিরকে ‘গুপ্ত' আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের …
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
  • ২২ এপ্রিল ২০২৬
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হচ্ছে
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২২ এপ্রিল ২০২৬
এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ১ বছরের ক…
  • ২২ এপ্রিল ২০২৬