ছাত্রলীগ কথায় নয়, কাজে বড়: জয়

০৬ ডিসেম্বর ২০২২, ০২:৪৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
আল নাহিয়ান খান জয়

আল নাহিয়ান খান জয় © সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কথায় বড় না হয়ে কাজে বড়। তবুও এ ছাত্রলীগকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হয়। মঙ্গলবার (৬ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগের আগামীর নেতৃত্বকে আগাম শুভেচ্ছা জানিয়ে আল নাহিয়ান খান জয় বলেন, আজকে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। নতুন নেতৃত্বের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।

বিএনপির সমালোচনা করে জয় বলেন, আজকে বিএনপি একটি মুখোশধারী দল। যে দলের মূল কাজ ছিল শিক্ষকদের গুলি করে হত্যা করা। শিক্ষার্থীদের দিয়ে টেন্ডারবাজি করা।

আরও পড়ুন: ছাত্রলীগ আমাদের প্রথম প্রেম: ওবায়দুল কাদের

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনা নির্দেশনায় পরিচালিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সারথি হিসেবে ছাত্রলীগ কাজ করছে। আমরা দেখেছি, করোনার সময় অন্য দলের ছাত্র সংগঠনগুলো কারও পাশে এসে দাঁড়ায়নি, তারা বাসায় বসে ছিল। কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

জয় বলেন, জাতির পিতা জীবন-যৌবন দিয়ে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ গঠন করেছিলেন। শিক্ষার্থীরা যখনই সমস্যার সম্মুখীন হয়, ছাত্রলীগ সমস্যা সমাধানের জন্য কাজ করে। বাংলাদেশ ছাত্রলীগকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হয়। ছাত্রদলের নেতারা পরীক্ষার হলে না এলে ওইদিন পরীক্ষাই হতো না। সেই ছাত্রদল তৈরি করেছিল খুনি জিয়া। বিএনপি একটি মুখোশধারী দল। তরুণ সমাজ এই দল চায় না।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন সঞ্চালনা করছেন ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বাকৃবিতে স্নাতকে ভর্তির অনলাইন প্রক্রিয়া শুরু, চলবে ২৫ এপ্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের…
  • ১৮ এপ্রিল ২০২৬
ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬