আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

০৮ নভেম্বর ২০২২, ১১:৩১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
দীপেন ত্রিপুরা

দীপেন ত্রিপুরা © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দীপেন ত্রিপুরা (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের খাগড়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দীপেন ত্রিপুরা একই এলাকার সুকুমার ত্রিপুরার ছেলে। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীপেন ত্রিপুরা বাঁশের মধ্যে আর্জেন্টিনার পতাকা বেঁধে গাছে সঙ্গে ঝুলাতে যান। কিন্তু বাঁশটি কাচা হওয়ায় এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এ সময় বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে যান দীপেন ত্রিপুরা। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ দীপেন ত্রিপুরাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। 

ট্যাগ: মৃত্যু
গোপালগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন
  • ১৫ এপ্রিল ২০২৬
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬