স্ত্রীর মৃত্যুর ৩ ঘণ্টা পর চলে গেলেন স্বামীও

১৬ অক্টোবর ২০২২, ০৮:৫১ PM
স্বামী ও স্ত্রী

স্বামী ও স্ত্রী © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দর্জি পাড়ায় স্ত্রীর মৃত্যুর ৩ ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। 

রবিবার ( ১৬ অক্টোবর) দুপুর ২ টায় হাবিবুর রহমানের স্ত্রী ছেনুয়ারা বেগম (৬৬) অসুস্থ হয়ে বাড়িতে মারা যান। স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর ৩ ঘণ্টা পর স্বামী হাবিবুর রহমান (৭৫ ) হৃদরোগে আক্রান্ত হলে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। আকস্মিকভাবে পিতা-মাতা হারিয়ে সন্তানরা শোকে কাতর হয়ে পড়েছেন।

আরও পড়ুন: ঢাবি-চবিতে না থাকলেও সেকেন্ড টাইম থাকছে অন্তত ২২ বিশ্ববিদ্যালয়ে

প্রতিবেশী শহীদুল ইসলাম ( মুন্না) বলেন, স্ত্রীর মৃত্যুর পর আমরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এর ৩ ঘন্টার ব্যবধানে স্বামী হাবিবুর রহমান অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরো বলেন, স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে মারা যাওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০ টার দিকে তাদের এক সঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। দু’জনকে কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্যাগ: মৃত্যু
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬