মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া তরুণের মরদেহ উদ্ধার

১২ অক্টোবর ২০২২, ০৮:১২ PM
নাঈম হোসেন

নাঈম হোসেন © সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাকে বাঁচাতে লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দেওয়া নাঈম হোসেনের (২১) মরদেহ উদ্ধার করেছে গজারিয়া নৌ পুলিশ। বুধবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী এলাকার মেঘনা নদীতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজ আহম্মেদ জানান, বুধবার দুপুরে গজারিয়ার হোসেন্দী এলাকায় মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে গজারিয়া নৌ পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নাঈমের স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

গত সোমবার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের সঙ্গে রাগ করে নদীতে লাফিয়ে পড়েন মা জামিরুন বেগম (৪০)। পরে মাকে বাঁচাতে ছেলে নাঈম হোসেনও (২১) লাফ দেন নদীতে।

পরে মা জামিরুন বেগম জীবিত অবস্থায় তীরে আসতে পারলেও ছেলে নাঈম সাঁতার না জানায় নদীর পানিতে মুহূর্তেই তলিয়ে যান। এ ঘটনার ৫১ ঘণ্টা পর মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম হোসেন শরিয়তপুর জেলার সুখীপুর থানার আক্তার হোসেনের ছেলে।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬