ঈশ্বরদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

০৯ অক্টোবর ২০২২, ০৯:০২ AM
সালাউদ্দিন আহমেদ ও ইশতিয়াক আহমেদ আশিক

সালাউদ্দিন আহমেদ ও ইশতিয়াক আহমেদ আশিক © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কুষ্টিয়া-নাটোর মহাসড়কের সলিমপুরের মিরকামারির মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের সালাউদ্দিন আহমেদ (২৮)  এবং একই উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ইসতিয়াক আহমেদ আশিক (৩০)।

নিহত সালাউদ্দিন নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এবং ইসতিয়াক আহমেদ আশিক যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, বাসটি কুষ্টিয়া থেকে পাবনা হয়ে রাজশাহী যাচ্ছিল আর মোটরসাইকেল আরোহীরা কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইশতিয়াক আহমেদ মারা যান।

আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে (রামেকে) স্থানান্তর করা হয়। রামেকে নেওয়ার পথে মারা যান সালাউদ্দিন আহমেদ।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে বাসটি আটক করলেও চালক-হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে পাকশী হাইওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬