করোনা শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়ালো, মোট মৃত্যু ২৯ হাজার

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৩ PM
নমুনা সংগ্রহ

নমুনা সংগ্রহ © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ৬২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মোট পরীক্ষিত নমুনার মধ্যে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে আরো উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

আরও পড়ুন: ভর্তি নিয়ে গুচ্ছের সভা বৃহস্পতিবার

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জনের এবং মারা গেছেন ২৯ হাজার ৩৪৭ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

টিকা সরবরাহে কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬