অবশেষে জানা গেল ‘চরকি’-এর যাত্রার দিন

০৯ এপ্রিল ২০২১, ১১:৩৪ AM
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি © সংগৃহীত

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’র যাত্রা শুরুর দিন বিষয়ে অবশেষে জানা গেল। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে চরকি জানায়, ৩ জুন শুরু হচ্ছে এর আনুষ্ঠানিক যাত্রা। 

চরকির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, প্ল্যাটফর্মটি অরিজিনাল কনটেন্টের পাশাপাশি আন্তর্জাতিক কনটেন্ট, জনপ্রিয় পুরোনো সিনেমা-নাটক ও গানের ভিডিওসহ আরও বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট থাকছে।

এতে আফরান নিশো, মাহি, সিয়াম, সোহেল মণ্ডল, পলাশ, অর্ণবসহ আরও অনেক তারকার ঝলক দেখা গেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে ভিডিও।

এ বিষয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, আমরা কথা দিয়েছিলাম ১২ মাসে ১২টি অরিজিনাল সিনেমা, ওয়েব সিরিজসহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট আনব। ৩ জুন থেকে বিশ্বের যেকোনো প্রান্তের দর্শক ওয়েবসাইট, মোবাইল ও টিভি অ্যাপ থেকে সেগুলো উপভোগ করতে পারবেন।

চলতি বছরের শুরুর দিকে চরকি তাদের প্ল্যাটফর্ম নিয়ে কিছু অভিনব পরিকল্পনার কথা জানিয়েছিল। এ ঘোষণা সাড়া ফেলে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে। বাড়তে থাকে সবার অপেক্ষা। প্ল্যাটফর্মটির পেজে অনেকেই প্রশ্ন করতে থাকে, ‘কবে আসবে চরকি?

এর মধ্যে কয়েক দিন ধরে চরকিনির্মিত কনটেন্টগুলোর শিল্পী ও নির্মাতারা ‘#কবে’ দিয়ে নিজেদের ছবি প্রকাশ করতে থাকেন। এর মধ্য দিয়ে প্রকাশিত হয় সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, মাহিয়া মাহি, অর্ণব, মিথিলা, প্রীতম হাসান, ইরেশ যাকের, শবনম ফারিয়া, নাজিফা তুশি, অর্ষার মতো শিল্পীদের অপ্রকাশিত লুক। পরে ভিডিওতেও সব তারকাকে দেখা যায় সেই বিশেষ লুকে।

সেই প্রশ্নের উত্তর নিয়েই চরকি তাদের এবারের ম্যাশআপটি প্রকাশ করল।

এর আগে জানা গেছে, চরকি নির্মাণ করছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’, আদনান আল রাজীবের অরিজিনাল ফিল্ম ‘ইউটিউমার’, অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ ও আবরার আতহারের মিউজিক্যাল অরিজিনাল ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’।

শিগগরিই বাকি কনটেন্টগুলোর খবর জানা যাবে বলেও জানিয়েছেন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি।

লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষায় ৪১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন কর…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • ১০ নভেম্বর ২০২৬
উপকূল থেকে জাতীয় নেতৃত্বে তরুণ আকিল আহমেদ
  • ১০ নভেম্বর ২০২৬
জামালপুরে রেলক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে কার্যক্রম আ.লীগের নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি গণতান্ত্রিক …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950