কনসার্ট থেকে দেয়াল টপকে পালানোর ভিডিও ভাইরাল, যা বললেন ঐশী

২৪ নভেম্বর ২০২৫, ০৫:২৯ PM
ফাতেমা তুয যাহরা ঐশী

ফাতেমা তুয যাহরা ঐশী © টিডিসি সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যায়—হট্টগোলের মধ্যে এক তরুণী তাড়াহুড়ো করে দেয়াল টপকে মই দিয়ে নিচে নামছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘মই বেয়ে দেয়াল টপকে পালালেন কণ্ঠশিল্পী ঐশী।’

বিষয়টি নজরে এড়ায়নি সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীরও। তবে তিনি বিষয়টিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে রবিবার (২৩ নভেম্বর) বিকেলে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘গতকাল আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর গাজীপুরের শিমুলতলী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে।’

তিনি আরও লিখেছেন, ‘বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ভুল ও অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। জনসাধারণকে বিভ্রান্ত না করার স্বার্থে সংবাদমাধ্যমের ভাইদের প্রতি বিনীত অনুরোধ—দয়া করে যাচাই-বাছাই করা তথ্যই প্রচার করুন। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।’

প্রসঙ্গত, শনিবার (২২ নভেম্বর) রাতে গাজীপুরের শিমুলতলীতে ক্ষুদ্র ও কুটির শিল্প ও বাণিজ্য মেলা চলছিল। সেখানে আয়োজন করা হয় একটি কনসার্টের। এই কনসার্টে পারফর্ম করেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। হাজারো দর্শকের সমাগমে জমে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। তবে কনসার্ট চলাকালীন বা শেষ হওয়ার কিছুক্ষণ পর কিছু দুর্বৃত্ত আকস্মিকভাবে মেলায় ভাঙচুর চালানোর ঘটনা ঘটায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬