বরিশালে মেডিকেল শিক্ষার্থী‌দের ক্লাস বর্জন

০৩ সেপ্টেম্বর ২০২২, ১২:০২ PM
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ © ফাইল ছবি

ক্যারি অন বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবা‌মেক) শিক্ষার্থীরা।

কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থীরা শ‌নিবার সকাল থেকে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বদলে যাচ্ছে বিসিএসের পরীক্ষা পদ্ধতি, প্রভাব কমছে বিজ্ঞানের

এ সময় শিক্ষার্থী আবু মাসুম জানান, ২০২১-২২ সেশনে বিএমডিসি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে। এতে মেডিক্যাল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এ ছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না, যেটা ক্যারি অন কার্যক্রমে ছিল না।

এ সময় সিজিপিএ বাতিল করে ক্যারি অন পুনরায় চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।

ওই মেডিক্যাল কলেজের উপাধ‌্যক্ষ ডা. জি এম নাজিমুল হক ব‌লেন, ‘ক্যারি অন নয়, সিজিপিএ-ই শিক্ষার্থীদের জন্য ভালো।’

ট্যাগ: মেডিকেল
বর্ষা এলেই বাড়ে ভয়, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবসাকারীদের মানুষের …
  • ১৫ জুন ২০২৬
বেনজীরকে দুবাই পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু
  • ১৫ জুন ২০২৬
বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মুশফিকুল ফজল আনসারী
  • ১৫ জুন ২০২৬
শিক্ষার্থীদের উদ্যোগে শেকৃবিতে পথপ্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্…
  • ১৫ জুন ২০২৬
প্রথমার্ধে কেপ ভার্দেকে গোল দিতে পারল না স্পেন
  • ১৫ জুন ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনে রেকর্ড, তবু আ…
  • ১৫ জুন ২০২৬
×