নদীতে কুমিরের আতঙ্কে পদ্মার তীরের মানুষ

১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ AM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ AM
পদ্মা নদীতে দেখা মিলছে কুমিরের

পদ্মা নদীতে দেখা মিলছে কুমিরের © সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে ২৮ নং উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে কয়েকদিন ধরে কুমিরের দেখা মিলেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে স্কুলের সামনে গিয়ে দেখা গেছে কুমির দেখতে পদ্মা নদীর তীরে ভিড় করছেন উৎসুক জনতা।

রবিউল রবি তার ফেইসবুকে লিখেছেন, রাজবাড়ী উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে আজ এই কুমিরটি দেখা গেছে। সকাল থেকে বেশ কয়েকবার কুমিরটি নদীতে ভেসে উঠেছে। যে স্থানে কুমিরটি দেখা গেছে সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করে। এ নিয়ে এলাকায় কৌতুহল তৈরি হয়েছে। সবার সাবধানতা অবলম্বন করা উচিৎ।

স্থানীয় শফিক বলেন, আমি নিজেও শুনেছি গত দুই থেকে তিন দিন এখানে কুমির ভেসে উঠেছে। আজও দুইবার দেখা গেছে। এটা শুনে বিকালে এসেছি দেখতে। তবে দেখতে পাই নি এখনো।

এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, আমিও বিষয়টি জানতে পেরেছি উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কুমির দেখা যাচ্ছে। তবে মূল নদী হওয়াতে  ওখান থেকে কুমির ধরাটা অসম্ভব। আমরা এলাকাবাসীকে সচেতন করবো যাতে তারা নদীতে না নামে।

ট্যাগ: রাজবাড়ি
রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬