সীমান্তে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ

১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ AM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ AM
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক হওয়া এক বাংলাদেশি নারী ও তার চার বছরের শিশুকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

ফেরতপ্রাপ্ত নারীর নাম মোসা. সুমাইয়া আক্তার। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার নাটকঘরলেন এলাকার মো. মনসুর আলীর মেয়ে।

বিজিবি অধিনায়ক জানান, সোমবার রাতে সুমাইয়া তার চার বছরের শিশুকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফরিদপুর বিওপি সীমান্ত পিলার ৩১/১ এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে বিএসএফের ৭১ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নারী ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয় বলে জানান তিনি।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950