ট্রাকে বালুর নিচে লুকানো কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য‎ জব্দ

১৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ AM
ট্রাকে তল্লাশি করছে বিজিবি

ট্রাকে তল্লাশি করছে বিজিবি © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযানে বালুর নিচে লুকানো কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্যসহ একটি ট্রাক আটক করেছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা।
‎
‎বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অবস্থান নেন। রাত আনুমানিক ২টার দিকে একটি বালুবাহী ট্রাক সন্দেহজনকভাবে আসতে দেখে বিজিবি সদস্যরা ট্রাকটিকে থামার সংকেত দেন।
‎
‎পরবর্তীতে তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাকের বালুর নিচে অভিনব কায়দায় লুকানো রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ি। এসব অবৈধ পণ্য পরিবহনের সময় ট্রাকসহ তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত পণ্য ও যানবাহনের মোট সিজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
‎
‎বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া, চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
‎
‎বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করে জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগ: হবিগঞ্জ
শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950