চোখ খুলে কথা বলছেন আকিব (ভিডিও)

০১ নভেম্বর ২০২১, ১১:০৮ AM

© সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মাহাদী আকিবের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন চিকিৎসক। জ্ঞান ফেরার পর রোববার দুপুরে তাকে নিজের নাম ও ঠিকানা জিজ্ঞেস করা হলে উত্তর দিয়েছেন।

চমেক হাসপাতালের আইসিইউ প্রধান রঞ্জন কুমার নাথ বলেন, ‘আকিবের জ্ঞান ফিরেছে। লাইফ সাপোর্টও খুলে নেয়া হয়েছে। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে এখনই তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

এদিকে, ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, চিকিৎসক চোখ খুলতে বললে আকিব চোখ খুলে কথা বলার চেষ্টা করেন। নাম জিজ্ঞেস করলে বলেন, ‘আকিব’; বাড়ি জানান, ‘কুমিল্লা’। ওই ভিডিওতে তাকে হাত-পা নাড়াচাড়া করতেও দেখা যায়।

চমেকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের জেরে গত শনিবার অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন সন্ধ্যা ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

শনিবার সকালের সংঘর্ষে আহত হন মাহাদী আকিব, মাহফুজুল হক ও নাইমুল ইসলাম। তাদের মধ্যে আকিব নওফেলের অনুসারী ও বাকি দুজন নাছির উদ্দীনের।

চোখ খুলে কথা বলা ভিডিওটি দেখতে দেখুন

অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬