রংপুর মেডিকেল কলেজে ছাত্রশিবিরের ফল উৎসব

২৭ জুন ২০২৬, ০৯:৩৩ PM
ফল ও প্রকাশনা উৎসব করেছে রংপুর মেডিকেল কলেজ ছাত্রশিবির

ফল ও প্রকাশনা উৎসব করেছে রংপুর মেডিকেল কলেজ ছাত্রশিবির © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে মৌসুমী ফল উৎসব সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৭ জুন) কলেজ ক্যাম্পাসে এই উৎসব অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে নববর্ষ প্রকাশনা উৎসবও।

আয়োজকরা জানিয়েছেন, মহান স্রষ্টার সৃষ্টি-কুশলতা ও নিয়ামতের প্রতি শুকরিয়া জ্ঞাপন এবং শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়। এতে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ ডা. মুহা. জহরুল হক, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি ডা. আতিকুজ্জামান বকুল এবং ছাত্রশিবির রংপুর মহানগরের সভাপতি আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

রংপুর মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাদিক শাহরিয়ার বলেন, প্রতিটি ফল আমাদের মনে করিয়ে দেয় মহান স্রষ্টার সৃষ্টি-কুশলতা, রহমত ও অগণিত নেয়ামতের কথা। এই নেয়ামতের আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্য ভাগাভাগি করতেই আজকের এই আয়োজন। উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আয়োজনকে সুন্দর ও প্রাণবন্ত করে তোলার জন্য সকল শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অতিথিদের। তাদের উপস্থিতি, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা আমাদের আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে।

এই শিবির নেতা আরও বলেন, আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টা কবুল করুন এবং এমন সুন্দর, কল্যাণমুখী ও ভ্রাতৃত্বপূর্ণ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার তাওফিক দান করুন।

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬