বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

২৬ জুন ২০২৬, ০৮:৩৫ PM
বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর © টিডিসি ফটো

ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের (ষান্মাসিক) জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন শাখা সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সদস্যদের পরামর্শের ভিত্তিতে কৃষি অনুষদের স্নাতক শিক্ষার্থী মো. তানভীর আনজুমকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে শাখা সভাপতি নির্বাচন ও নতুন কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নুরুল হুদা।

জানা যায়, শাখা সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া আব্দুল্লাহ আল মঈনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং তাকে সাংগঠনিক শপথবাক্য পাঠ করান।

পরে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মঈন শাখা সেক্রেটারি হিসেবে মো. তানভীর আনজুমকে মনোনয়ন দেন। নবগঠিত কমিটি ২০২৬ সেশনের অবশিষ্ট সময় দায়িত্ব পালন করবে।

জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬